ছবি-সংগৃহীত
জাতীয়

শেষ হলো মঙ্গল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : নতুন বছর শান্তির বারি নিয়ে আসুক পৃথিবীর জন্য, যুদ্ধ বন্ধ হয়ে শান্তি ফিরুক এমন কামনায় শেষ হলো এবারের মঙ্গল শোভাযাত্রা।

আরও পড়ুন : আজ পহেলা বৈশাখ

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শাহবাগ মোড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে এটি শেষ হয়। এতে বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

যুদ্ধ থেমে শান্তি ফিরুক পৃথিবীতে-এবারের মঙ্গল শোভাযাত্রা থেকে এই আহ্বান জানানো হয়। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ গানটি।

আরও পড়ুন : উকিল নোটিশের কবলে মঙ্গল শোভাযাত্রা

লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয় মায়ের কোলে সন্তান, বাঘ, ময়ূর, মোরগ, ভেড়া, নীল গাই প্রভৃতি। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেওয়া হাজারো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ইত্যাদি।

বাহারি পোশাকে নারী, পুরুষ, শিশু নির্বিশেষে অংশ নেয় শোভাযাত্রায়। তবে শোভাযাত্রায় বিদেশিদের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাঙালি সাজগোজে শোভাযাত্রায় অংশ নিয়ে ভাঙা ভাঙা বাংলায় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তারা।

আরও পড়ুন : বাঙালির সকল ঐতিহ্যে আ’লীগ যুক্ত

প্রসঙ্গত, গত তিন দশক ধরে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রা আয়োজিত হয়ে আসছে। ২০১৬ সালে ইউনেসকো কর্তৃক ‘মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষিত হয় এই শোভাযাত্রা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা