ছবি-সংগৃহীত
জাতীয়

শেষ হলো বটমূলের বৈশাখী উৎসব

নিজস্ব প্রতিবেদক : ১৪২৯ কে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর ১৪৩০। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের শিল্পীদের এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে। বর্ষবরণ অনুষ্ঠান শেষ হয়েছে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে।

আরও পড়ুন : আজ পহেলা বৈশাখ

অনুষ্ঠান শেষ হয় সকাল ৮টা ২৫ মিনিটে। এরপর অনুষ্ঠানে যোগ দেওয়া দর্শক-শিল্পীরা রমনা থেকে বেরিয়ে চারুকলার দিকে যান।

এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে যন্ত্রবাদনের মাধ্যমে রমনার বটমূলে শুরু হয় বাঙালির বর্ষবরণ। নতুন বছরের প্রথম সূর্য ওঠার শুরুতেই আনন্দঘন পরিবেশে সম্মিলিত কণ্ঠে ছায়ানটের শিল্পীরা রবীন্দ্রসংগীতের মাধ্যমে নতুন বঙ্গাব্দ ১৪৩০-কে স্বাগত জানান।

আরও পড়ুন : মঙ্গল শোভাযাত্রা শুরু

প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-আত্মজাগরণের সুরবাণী দিয়ে সাজানো হয় ছায়ানটের এবারের বর্ষবরণ অনুষ্ঠান। ১০টি সম্মিলিত গান, ১১টি একক গান, দুটি আবৃত্তি আর সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয় পহেলা বৈশাখের উৎসব। জাতীয় সংগীত গাওয়ার সময় বটমূলে আসা সবাই দাঁড়িয়ে ছায়ানটের শিল্পীদের সঙ্গে জাতীয় সংগীতে সুর মেলান।

আরও পড়ুন : রাজধানীর যেসব সড়ক বন্ধ আজ

বর্ষবরণের এ অনুষ্ঠানমালা সরকারি-বেসরকারি বিভিন্ন টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার ও বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা