সংগৃহীত
জাতীয়

সংলাপে বসবে বাংলাদেশ-পোল্যান্ড

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ও পোল্যান্ড শিগগিরই দ্বিপাক্ষিক রাজনৈতিক সংলাপে বসবে বলে আশা প্রকাশ করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউ।

আরও পড়ুন : ঢাকা কেন্দ্রীয় কারাগারে শামসুজ্জামান

শনিবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে, শিগগিরই ওয়ারশে উপ-পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে আরেকটি পর্বের আলোচনা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ আশা প্রকাশ করেছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। জেবিগনিউ অভিনন্দন বার্তায় গত বছরে পোল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপনের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ওই আয়োজনের মাধ্যমে দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করতে সহায়ক হয়েছে।

আরও পড়ুন : সীমান্তে বিজিবির ওপর হামলা, নিহত ১

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষি-খাদ্য, খনি ও জ্বালানি রূপান্তর, সবুজ প্রযুক্তি এবং ডিজিটাইজেশনের মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সম্ভাবনা কাজে লাগানোর ওপর জোর দেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থায় দেশগুলোর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা