ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শামসুজ্জামান

জেলা প্রতিনিধি : গ্রেফতারকৃত সাংবাদিক শামসুজ্জামান শামসকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে।

আরও পড়ুন : টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক

শনিবার (১ এপ্রিল) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থেকে সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সাধারণ সেলে তিনি বন্দি হিসেবে ছিলেন। শনিবার সকাল সোয়া ১০ টায় শামসুজ্জামানকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -১ থেকে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : আত্মসর্ম্পণের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

প্রসঙ্গত, গত বুধবার (২৯ মার্চ) রাতে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক বাদী হয়ে ঢাকার রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। একই দিনে সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতাডিজিটাল নিরাপত্তা আইনে তেজগাঁও থানায় শামসুজ্জামানের বিরুদ্ধে অপর একটি মামলা করেন।

এ মামলা দায়ের করার ঘণ্টা দেড়েকের মধ্যে বুধবার ভোর ৪ টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিচয়ে কিছু লোক সাংবাদিক শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে তুলে নেয়।

আরও পড়ুন : পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১২

এর প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে তোলা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা