জাতীয়

দৈনিক মিলবে ২ কোটি ঘনফুট গ্যাস

সান নিউজ ডেস্ক : ভোলা নর্থ-২ কূপে গ্যাস পাওয়া গেছে। বাপেক্সের মালিকানাধীন গ্যাসক্ষেত্রের এটি দ্বিতীয় কূপ। বড় এই কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

আরও পড়ুন : ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

সোমবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম ২০২২ সালের ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু করে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছিলেন, এ গ্যাসক্ষেত্রের টবগী ১ কূপ খননের পর প্রায় ২৩৯ বিলিয়ন ঘনফুট গ্যাসের (বিসিএফ) সম্ভাব্য মজুদ পাওয়া গেছে বলে।

দুই বছর পূর্বে বাপেক্সের একটি অনুসন্ধান দল ভূ-তাত্ত্বিক জরিপ করে ভোলা নর্থ ২ নম্বর কূপে গ্যাস থাকার সম্ভাবনার কথা জানিয়েছিল। এ সময় কূপটির কিছুটা দূরে একই গ্যাসক্ষেত্রের ইলিশা ১ কূপেও গ্যাস পাওয়ার কথা জানান তারা।

তবে অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে আপাতত গ্যাস তোলা হচ্ছে না। জ্বালানি সংকটের সময় এই গ্যাস সিএনজি আকারে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ।

আরও পড়ুন : ফের যুক্তরাষ্ট্রে গোলাগুলি, নিহত ৯

উল্লেখ্য, এই কূপটি নিয়ে দ্বীপ জেলা ভোলায় মোট গ্যাস কূপের সংখ্যা দাঁড়ায় নয়টি।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা