জাতীয়

নতুন নোট মিলবে আজ 

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ব্যাংকগুলোর মাধ্যমে রোববার (৯ এপ্রিল) থেকে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। এদিন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) নতুন নোট বি‌নিময় করতে পারবেন সাধারণ মানুষ।

আরও পড়ুন : বুরকিনা ফাসো সন্ত্রাসীদের হামলায় নিহত ৪৪

গত ২৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স থেকে জানানো হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনের সময় কেউ ইচ্ছে করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) গ্রহণ করতে পারবেন।

যে ব্যাংকের যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে

এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, ঢাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., বাবু বাজার শাখা, ঢাকা। পূবালী ব্যাংক লি., সদরঘাট শাখা, ঢাকা। জনতা ব্যাংক লি., আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লি., জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লি., স্থানীয় কার্যালয়, ঢাকা। এক্সিম ব্যাংক লি., মতিঝিল শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., রমনা কর্পোরেট শাখা, ঢাকা। ওয়ান ব্যাংক লি., বাসাবো শাখা, ঢাকা। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি., নন্দীপাড়া শাখা, ঢাকা।

এনসিসি ব্যাংক লি., মালিবাগ শাখা, ঢাকা। অগ্রণী ব্যাংক লি., রামপুরা টিভি শাখা, ঢাকা। এবি ব্যাংক লি., প্রগতি সরণী শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লি., বসুন্ধরা শাখা, ঢাকা। প্রিমিয়ার ব্যাংক লি., বনানী শাখা, ঢাকা। ব্যাংক এশিয়া লি., বনানী-১১ শাখা, ঢাকা। আইএফআইসি ব্যাংক লি., গুলশান শাখা, ঢাকা। ন্যাশনাল ব্যাংক লি., মহাখালী শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লি., কারওয়ান বাজার শাখা, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লি., বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা। প্রাইম ব্যাংক লি., এ্যালিফেন্ট রোড শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লি., নিউমার্কেট শাখা, ঢাকা।

ব্যাংক এশিয়া লি., ধানমন্ডি শাখা, ঢাকা। সাউথইস্ট ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা, ঢাকা। ব্র্যাক ব্যাংক লি., শ্যামলী শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., জাতীয় সংসদ ভবন শাখা, ঢাকা। ডাচ-বাংলা ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা। এক্সিম ব্যাংক লি., মিরপুর শাখা, ঢাকা। দি সিটি ব্যাংক লি., বেগম রোকেয়া সরণী শাখা, ঢাকা। জনতা ব্যাংক লি., রজনীগন্ধা, ঢাকা (সাবেক কচুক্ষেত কর্পোরেট শাখা)। ডাচ-বাংলা ব্যাংক লি., এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, ঢাকা।

আরও পড়ুন : জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., গাউসুল আযম এভিনিউ শাখা, ঢাকা। রূপালী ব্যাংক লি., উত্তরা মডেল টাউন কর্পো: শাখা, ঢাকা। সোনালী ব্যাংক লি., কোর্ট বিল্ডিং শাখা, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক লি., নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। এক্সিম ব্যাংক লি., শিমরাইল শাখা, নারায়ণগঞ্জ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., কাচপুর শাখা, নারায়ণগঞ্জ। প্রিমিয়ার ব্যাংক লি., নারায়ণগঞ্জ শাখা, নারায়ণগঞ্জ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লি., সাভার শাখা, সাভার ও ট্রাস্ট ব্যাংক লি., কেরানীগঞ্জ শাখা, কেরানীগঞ্জ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা