জাতীয়

পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স মিলবে না

স্টাফ রিপোর্টার : পরীক্ষা কেন্দ্রে না এসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: ক্রেন চাপায় ২ বাংলাদেশী নিহত

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের এমপি দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে ওবায়দুল কাদের এ কথা জানান।

এ সময় ম্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সেতুমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ’র উদ্যোগে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ’ এই স্লোগানকে সামনে রেখে বিআরটিএ’র ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সিস্টেমে প্রার্থীর পরীক্ষা কেন্দ্রে না এসে ডাইভিং লাইসেন্স পাওয়ার কোন সুযোগ নেই।

আরও পড়ুন: সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

তিনি আরও বলেন, প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের সঙ্গে ফিশার ম্যাচ করতে, বায়োমেট্রিক প্রদান করে দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলে বিআরটিএ ইনফরমেশন সিস্টেম (বিআরটিএ-আইএস) এ রেজাল্ট ইনপুট প্রদান করা সম্ভব নয়। রেজাল্ট ইনপুট প্রদান করা না হলে প্রার্থীর অনলাইনে আবেদন করার কোনো সুযোগ নাই। বিধায় পরীক্ষা ও বায়োমেট্রিক ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সুযোগ নেই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা