প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

জনগণের জন্য কাজ করছি

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যেসব ওয়াদা দিয়েছি, তার সবই করছি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছি। আমরা চাই, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ে তুলতে, মানুষকে উন্নত ও সমৃদ্ধ জীবন দিতে।

আরও পড়ুন: ভারত থেকে আমদানি হচ্ছে ডিজেল

মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে এ কথা মনে রাখতে হবে- ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন তোলে না। সেই নির্বাচনেও তো তারা (বিএনপি) মাত্র ৩০ সিট পেয়েছে। সেই থেকে সরকার গঠন করে আমরা জনগণের জন্য কাজ করছি বলেই জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এই ঘুণে ধরা সমাজ পরিবর্তন করতে। চেয়েছিলেন সেই ঔপনিবেশিক শক্তি ব্রিটিশ আমলে গড়ে তোলা প্রশাসনিক ব্যবস্থা ও আধা ঔপনিবেশিক শক্তি তথা পাকিস্তানের মিলিটারি ডিক্টেটরদের হাত গড়ে ওঠা যে শাসন ব্যবস্থা, সেগুলো ভেঙে দিয়ে তৃণমূলের মানুষকে শক্তিশালী করতে। গ্রামের মানুষের কাছে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার পৌঁছে দিতে চেয়েছেন জাতির পিতা। সেই লক্ষ্য সামনে নিয়ে তিনি দেশকে গড়ে তুলছিলেন। তার ভরসা ছিল একমাত্র মানুষ। তিনি বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। সেই মাটি-মানুষ দিয়েই তিনি দেশ গড়ে তুলেছেন।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

আলোচনা সভায় সূচনা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নতুন কমিটির নেতা অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, অধ্যাপক ফারজানা ইসলাম, রামেন্দ্র মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা