ছবি-সংগৃহীত
জাতীয়

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

সান নিউজ ডেস্ক: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী জুন মাসে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে।

আরও পড়ুন: আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

তিনি বলেন, কাজের সুবিধার জন্য ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি। এখানে কাজে যে অগ্রগতি দেখলাম তাতে আশা করছি, আগামী জুনে আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলচলাচল শুরু করতে পারবো। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, সামনে একটি নির্বাচন আছে। নির্বাচনী বছরের আগেই প্রকল্পের চার ভাগের তিনভাগ কাজের অগ্রগতির বিষয়ে টাইমলাইন ঠিক করেছিলাম।

তিনি আরও বলেন, যেহেতু এখন কাজের মৌসুম, দিনরাত কাজ চলছে। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। এর মধ্যে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ শতাংশ পর্যন্ত কাজ শেষ হয়েছে। কাজের অগ্রগতি সন্তোষজনক।

আরও পড়ুন: সাইক্লোন-বন্যায় ক্যালিফোর্নিয়ায় নিহত ১২

এর আগে প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। এসময় রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলসংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, রেলওয়ে ডিজি শ্রী ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেলসংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা