ছবি: সংগৃহীত
জাতীয়

জুনে সড়কে ঝড়ল ৫০৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক : গত জুন মাস জুড়ে সারা দেশে ৮৫০ টি সড়ক দুর্ঘটনায় ৫০৪ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৮৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু ও আহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে ২ পুলিশ সদস্যের মৃত্যু

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত জুন মাসে ৩১ টি মোটরকার দুর্ঘটনায় ৬ জন, ১০২ টি বাস দুর্ঘটনায় ৩২ জন, ৫৪ টি পিকআপ দুর্ঘটনায় ৪১ জন, ৫০ টি অটোরিকশা দুর্ঘটনায় ৪০ জন, ১৯২ টি ট্রাক দুর্ঘটনায় ৬০ জন, ১৯৬ টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন, ৫৭ টি ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ৫৬ জন, ২৩ টি ইজিবাইক দুর্ঘটনায় ২৩ জন, ৬ টি ট্রাক্টর দুর্ঘটনায় ৪ জন, ৩ টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৯ জন, ২১ টি ভ্যান দুর্ঘটনায় ৬ জন, ১৬ টি মাইক্রোবাস দুর্ঘটনায় ৭ জন ও ও অন্যান্য যান ৯৯ টিসহ মোট ৮৫০ টি দুর্ঘটনায় ৫০৪ জন নিহত হন।

আরও পড়ুন : স্পেনে যাওয়ার পথে নিখোঁজ ৩০০

এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ফলে বিভাগটিতে দুর্ঘটনায় মৃত্যু এবং আহতের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় ১৩৮ টি দুর্ঘটনায় ১০৩ জন নিহত এবং ২০৬ জন আহত হয়েছেন। রাজশাহী বিভাগে দুর্ঘটনায় ৯৮ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : কিন্ডারগার্টেনে ছুরি হামলায় নিহত ৬

চট্টগ্রাম বিভাগে ৯৮ টি দুর্ঘটনায় ৯২ জন নিহত এবং ১২৫ জন আহত হয়েছেন। খুলনা বিভাগে ৫৯ টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।

বরিশাল বিভাগে ২৪ টি দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৭৯ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ৩৬ টি দুর্ঘটনায় ৪২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ বন্ধুর

এছাড়া রংপুর বিভাগে ৫৭ টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ৪৯ টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা