ছবি : সংগৃহিত
জাতীয়

ইইউ প্রতিনিধিদলের ঢাকা সফর শুরু

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে।

আরও পড়ুন: তথ্য ফাঁসে জড়িত কাউকে ছাড় নয়

রোববার (৯ জুলাই) থেকে ঢাকায় পর্যবেক্ষক প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সফর শুরু হচ্ছে।

আজ ভোরে প্রতিনিধিদলের নেতা চেলেরি রিকার্ডো এবং সদস্য মেরি-হেলেন অ্যান্ডারলিন ঢাকায় পৌঁছেছেন।

শনিবার (৮ জুলাই) এর আগে ইইউ ৬ সদস্যের প্রতিনিধিদলের ৪ জন সদস্য দুই ভাগে ঢাকায় এসেছেন।

আরও পড়ুন: চিকিৎসকদের ২য় দিনের কর্মবিরতি চলছে

আগামী ২৩ জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন বলে জানা যায়। ঢাকায় সফরকালে সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

তারা নির্বাচনী পরিবেশ যাচাই করবেন। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কি না, প্রতিনিধিদল সে বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: সিস্টেম দুর্বলতায় তথ্য ফাঁস

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়ন এ বিষয়ে সরকারকে তাগিদ দিয়ে আসছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ৬ জন পার্লামেন্ট এমপি বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলকে সম্প্রতি একটি চিঠিও দিয়েছেন। সে কারণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের এই সফর বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধিদলের সফরকে সামনে রেখে ইতোমধ্যেই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

আরও পড়ুন: আ’লীগ সরকার শিক্ষাকে গুরুত্ব দেয়

ইইউ প্রতিনিধিদলের ঢাকা সফরকে স্বাগত জানিয়েছেন ড. মোমেন। এছাড়া প্রতিনিধিদলের সফর সামনে রেখে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতোমধ্যে বৈঠকও করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা