জাতীয়
বিশ্ব ইজতেমা

সচেতনতামূলক বক্তব্য প্রচারের আহ্বান

সান নিউজ ডেস্ক: টঙ্গি বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জুমার প্রাক খুতবায় এবং ওয়াক্তিয়া নামাজের আগে-পরে মসজিদের মাইক থেকে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড পরিহারের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রচারের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আরও পড়ুন : আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব মসজিদের পরিচালনা কমিটি, সম্মানিত ইমাম, খতিব, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও কর্মীদের এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য নিয়মিত প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

আগামী ১৩-১৫ জানুয়ারি প্রথম পর্ব ও ২০-২২ জানুয়ারি দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুরক্ষা ও বিদেশিদের নিকট দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে।

আরও পড়ুন : চুরি করতে গিয়ে নেতাসহ আটক ২

এ জন্য সব ধরনের বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও উসকানিমূলক বক্তব্য প্রদান পরিহার এবং দেশের সব মসজিদে উভয়পক্ষের দেশি-বিদেশি জামাত-মুসল্লির অবস্থান নিশ্চিত করা একান্ত জরুরি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা