জাতীয়

কলকাতায় ৯ বাংলাদেশিকে গ্রেফতার

সান নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) কলকাতার হাওড়া রেলস্টেশনের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

জানা গেছে, তারা সবাই অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এছাড়া একই সময়ে ভারতীয় এক এজেন্টকেও গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, কলকাতা পুলিশ সোমবার হাওড়া রেলস্টেশনের কাছে নয় জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেফতার করেছে। মূলত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় ভারতীয় ওই এজেন্টসহ অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার করে গোলাবাড়ি থানার পুলিশ।

আরও পড়ুন: সাইক্লোন-বন্যায় ক্যালিফোর্নিয়ায় নিহত ১২

এই নয়জন অবৈধ বাংলাদেশি অভিবাসীর বিষয়ে তথ্য পাওয়ার পর থেকেই গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশনের কাছাকাছি এলাকাগুলোতে নজর রাখতে শুরু করেছিল বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, নজরদারি প্রক্রিয়া চলাকালীন অন্তত দু’টি গাড়ি দেখা গেছে। ‘তারা গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে পরিচয়ের পক্ষে প্রমাণ দাবি করে।

এরপর জানা যায়, দশজন যাত্রীর মধ্যে নয়জন অবৈধ বাংলাদেশি। তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং তিনজন নারী। তাদের বিরুদ্ধে ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।’

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

আরও বলেছে, অবৈধ ওই বাংলাদেশিদের কারও কাছে ভারতে প্রবেশের বিষয়ে প্রয়োজনীয় কোনও কাগজপত্র ছিল না এবং স্থানীয় ওই ভারতীয় এজেন্ট তাদের অবৈধ ভাবে সীমান্ত পারাপারে সহায়তা করেছিল।

জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, গ্রেফতারকৃতরা মূলত অর্থনৈতিক অভিবাসী এবং আটক হওয়া স্থানীয় ওই এজেন্ট কর্মসংস্থানের জন্য তাদেরকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছিল।

অভিযুক্তরা কীভাবে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে, বিশেষ করে যে এলাকা দিয়ে তারা অনুপ্রবেশ করেছে তা জানতে তাদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাদের হাওড়া জেলার নিম্ন আদালতে পেশ করার কথা রয়েছে।

আরও পড়ুন: সব রেকর্ড ভাঙলো ‘অ্যাভাটার ২’!

এছাড়া পুলিশ নিয়ম অনুযায়ী বিষয়টি কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে অবহিত করবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা