বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট থাকবে
জাতীয়

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট থাকবে

সান নিউজ ডেস্ক: যুগযুগ ধরে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট থাকবে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীরে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

তিনি বলেন, আশা করি আমরা এক সঙ্গে চলবো, এক সঙ্গে উন্নয়নের গান গাইব। মুক্তিযুদ্ধের সময় ভারতের বিএসএফের অনেক সহযোগিতা পেয়েছি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার জন্য এ চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসা বন্ধ করেছিলাম। শিগগির কথাবার্তার মাধ্যমে দুই দেশের সম্মতিতে যাতায়াত শুরু হবে।

পরে পঞ্চগড় ১৮ বিজিবি ও ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দেশের মানুষ পরিত্রাণ চায়

এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান, বিজিবি মহা-পরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, ভারতের বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং, পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা