জাতীয়

লিবিয়া থে‌কে ফি‌রে‌ছেন ১৪৩ বাংলা‌দে‌শি

সান নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়া থে‌কে ১৪৩ বাংলাদেশি দে‌শে ফি‌রে‌ছেন। এ অভিবাসীদের মধ্যে কয়েকজন অসুস্থ ও বিপদগ্রস্ত অভিবাসীও ছিলেন। বৃহস্প‌তিবার (২০ অক্টোবর) তাদের দে‌শে ফেরার তথ‌্য জানায় লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

এক বার্তায় জানা‌নো হয়, বুধবার (১৯ অক্টোবর) দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট ত্রিপলির মেতিগা বিমানবন্দর থেকে ১৪৩ বাংলা‌দে‌শি‌কে নি‌য়ে উড়ে এবং বৃহস্প‌তিবার (২০ অক্টোবর) ভোরে ঢাকায় অবতরণ করে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রত্যাবাসনকৃতদের অনুকূলে লিবিয়ার ইমিগ্রেশন অধিদপ্তর হতে বহির্গমন ভিসা প্রাপ্তিতে দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার বিষয়টি তাদেরকে অবহিত করেন।

আরও পড়ুন: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদত্যাগ

এছাড়াও তিনি ফ্লাইটটি পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন অধিদপ্তরসহ আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা