যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতের নিয়োগ বাতিল
জাতীয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতের নিয়োগ বাতিল

সান নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. স‌হিদুল ইসলামের চুক্তিভি‌ত্তিক নি‌য়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আরও পড়ুন : ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

বৃহস্পতিবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের গত ১ সেপ্টেম্বর থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

র‌্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর মার্কিন নি‌ষেধাজ্ঞা আরো‌পের পর স‌হিদুল‌কে সরা‌নোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রসঙ্গত, গত ১৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে মার্কিন যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা