ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু
জাতীয়

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

সান নিউজ ডেস্ক : চলতি মাসের শুরুতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের পর বন্ধ হয়ে যাওয়া নরসিংদী জেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার কখন কোথায় লোডশেডিং

বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

এ তথ্য নিশ্চিত করে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা কোটা অন্তর্ভুক্তির নোটিশ

তিনি আরও জানান, চালু হওয়ার দুই দিনের মাথায় ইউনিটটির বিয়ারিং ভেঙে গিয়ে আবারও বন্ধ হয়ে যায়। এরপর বেশ কয়েক দিন ধরে ইউনিটটির বিয়ারিং মেরামতের কাজ করা হয়। পরে বুধবার রাত থেকে পুরোদমে উৎপাদন শুরু করে।

আরও পড়ুন : মুনিয়া হত্যা মামলার সব আসামি খালাস

প্রসঙ্গত, ১৯৬৭ সালে শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এখান থেকে প্রতিদিন গড়ে ১৩১০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা