পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)
জাতীয়

আমরা শ্রম আইন সংশোধন করেছি

সান নিউজ ডেস্ক: শ্রম অধিকার ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার না করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান

তিনি বলেন, আইএলও দীর্ঘদিন বাংলাদেশের সঙ্গে কাজ করছে। বাংলাদেশের অভিজ্ঞতা তারা নিশ্চয়ই কাজে লাগাতে পারে।

বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। আইএলও-বাংলাদেশ সরকার পথ চলার ৫০ বছর পূর্তিতে এ আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএলও।

আরও পড়ুন: পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকের যেকোনও ইস্যুতে লেবার মিনিস্ট্রিকে যুক্ত করে আপনাদের কাজ করা উচিত। একইভাবে স্থানীয় বাস্তবতা অনুযায়ী সরকারের সঙ্গে কাজ করতে হবে। শ্রম অধিকার ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার না করার জন্য আইএলও’র প্রতি আহ্বান জানান তিনি।

সেমিনারের বিশেষ অতিথি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির বলেন, আগামী ২০ বছরের মধ্যে আমরা সব প্রকার শ্রম অধিকার বাস্তবায়ন করতে সক্ষম হবো বলে আশা করছি।

আরও পড়ুন: মানুষ গোপনে ভোট দেবে

তিনি বলেন, অপ্রাতিষ্ঠানিক শ্রমখাত দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের শ্রমখাতে ৮৫ শতাংশই অপ্রাতিষ্ঠানিক খাতে সম্পৃক্ত। এ খাতের দিকে বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান মইনুল কবির।

বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-ইলাহী বলেন, বাংলাদেশ আইএলও’র ৩৬টি কনভেনশন রেটিফাই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে ৮টি কনভেনশন রেটিফাই করেছে। শ্রম অধিকার নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর।

আরও পড়ুন: মুনিয়া হত্যা মামলার সব আসামি খালাস

তিনি বলেন, আমরা শ্রম আইন সংশোধন করেছি। বেশ কয়েকটি কমিটির পরামর্শ নিয়ে শ্রম আইন সংশোধন করা হয়ে থাকে। বাংলাদেশ আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম আইন তৈরির চেষ্টা করছে।

সেমিনারে বক্তব্য দেন আইএলও’র সহকারী পরিচালক ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সহকারী মহাপরিচালক শিহোকো আসাদা মিয়াকাওয়া।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ৫ জনের যাবজ্জীবন

এতে আরও বক্তব্য দেন- পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি আরদাশির কবির, শ্রমিক শিক্ষা বিষয়ক জাতীয় সমন্বয় কমিটির চেয়ারপারসন শামীম আরা, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর টুমো পটিআইনেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা