ছবি: সংগৃহীত
জাতীয়

ব্রুনেইয়ের সুলতানকে ১৫ ছাগল উপহার

সান নিউজ ডেস্ক: ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহকে উপহার হিসেবে পাঠানো হয়েছে ১৫টি ছাগল। শুধু ছাগল নয়, সুলতানকে এক জোড়া চিত্রল হরিণ, এক জোড়া ময়ূর এবং এক জোড়া ময়না উপহার দিয়েছে বাংলাদেশ। এগুলো ব্রুনেইতে পাঠানো হয়েছে। বাংলাদেশের খাসির মাংসের বিষয়ে ব্রুনেইয়ের আগ্রহের কারণে প্রজননের জন্য ওই ১৫টি ছাগল উপহার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে পারে রাশিয়া

সম্প্রতি বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি খাওয়ার পর থেকেই উপাদেয় খাবারটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ব্রুনেইয়ের উচ্চপদস্থ লোকজন। এমনকি কালিজিরা আর বাসমতি চালের মধ্যে কোন ধরনের কাচ্চির স্বাদটা বেশি, সেটি নিয়েও তারা কথা বলেছেন। এর পাশাপাশি কাচ্চি বিরিয়ানিতে আলু আছে কি নেই, সেটি নিয়েও তারা আলোচনা করেন। সম্প্রতি ঢাকা সফরের সময় ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান পেহিন ইউসুফ কাচ্চি বিরিয়ানিতে আলু আছে কি না, তা খুঁজছিলেন।

ব্রুনেইয়ের সুলতানকে ছাগল উপহারের বিষয়টিকে ‘কৃষি কূটনীতির’ অংশ হিসেবে অভিহিত করে কয়েকজন কূটনীতিক বলেছেন, হুট করেই উপহারের বিষয়টি আসেনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খাসির মাংস খাওয়ার পর এর স্বাদ নিয়ে প্রশংসা করেন ব্রুনেইয়ের সুলতান। এরপর দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়। এবারের সফরে সব প্রস্তুতি শেষ করে উপহার হিসেবে তা ব্রুনেইতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ইউপি সদস্যকে জবাই করে হত্যা

গত রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘ছাগল ওনার (ব্রুনেই সুলতানের) খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু (ছাগল) দিয়ে দেব।’

এর আগে গত শনিবার বাংলাদেশ সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে ব্রুনেইয়ের সুলতানের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। কূটনৈতিক সূত্র বলছে, ওই নৈশভোজের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ কয়েকজন মিলে সুলতান ও তার সফরসঙ্গীদের পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি দিয়ে আতিথেয়তা বিষয়টি নিয়ে আলাপ করেন। আলোচনার একপর্যায়ে যুক্ত হয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ব্রুনেইয়ের সুলতান ও তার সফরসঙ্গীদের জন্য বিশেষভাবে রান্না করা কাচ্চি পরিবেশনের প্রস্তাব দেন।

আরও পড়ুন: কিছুটা সাশ্রয়ী হতে হচ্ছে

পরদিন অর্থাৎ গত রোববার দুপুরে ব্রুনেইয়ের সুলতান ও তার সফরসঙ্গীরা কেরানীগঞ্জে রান্না করা কাচ্চি বিরিয়ানি দিয়ে মধ্যাহ্নভোজ সেরেছেন। ওই দিন দুপুরে রাষ্ট্রীয় অতিথিদের মধ্যাহ্নভোজের তালিকায় আরও ছিল মুরগির রোস্ট, মিঠাইওয়ালার মিষ্টি আর দই।

সূত্র: বাসস

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা