জাতীয়

উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি পাবে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: সর্বোত্তম বিদ্যুৎ উৎপাদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক চুল্লি দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন রুশ আণবিক শক্তি সংস্থা- রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

আগামী বছরের অক্টোবরে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সাথে সাক্ষাৎ করেন লিখাচেভ। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

রোসাটম মহাপরিচালক প্রধানমন্ত্রীকে বলেছেন যে, বাংলাদেশে পারমাণবিক জ্বালানি পৌঁছালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সেটার উদযাপন করতে চান তারা।

আরও পড়ুন: হাইকোর্টে রফিকুল ইসলাম মাদানী

রূপপুর প্রকল্পের জন্য তারা বাংলাদেশিদের প্রশিক্ষণ দিচ্ছেন উল্লেখ করে লিখাচেভ বলেন, রাশিয়া বাংলাদেশে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা করতে আগ্রহী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফও করেন লিখাচেভ।

কোভিড-১৯ মহামারির মধ্যেও পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত রাখার জন্য রাশিয়া, বিশেষ করে রোসাটম ডিজিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তার জন্য তিনি রাশিয়ার প্রশংসা করেন।

সূত্র: বাসস

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা