রোহিঙ্গাদের ৬ মিলিয়ন ইউরো দেবে ইইউ
জাতীয়

রোহিঙ্গাদের ৬ মিলিয়ন ইউরো দেবে ইইউ

সান নিউজ ডেস্ক: রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের জন্য ৬ দশমিক ২ মিলিয়ন ইউরো অনুদানের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর এ অনুদানকে স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন: শুভ্র হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড

সোমবার (১০ অক্টোবর) ইউএনএইচসিআরের ঢাকা অফিস এক বার্তায় ইইউ’র নতুন এ পদক্ষেপকে স্বাগত জানায়।

ইউএনএইচসিআর জানিয়েছে, ইউরোপীয় কমিশনের নাগরিক সুরক্ষা ও মানবিক সহায়তা বিভাগের (ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস) প্রধান কার্যালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ৬ দশমিক ২ মিলিয়ন ইউরোর অনুদান দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগণের জন্য চলমান সুরক্ষা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: আ’লীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও জানান, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগণের জন্য মানবিক কার্যক্রম ষষ্ঠ বছরে পদার্পণ করছে। এই অঞ্চলে ইউএনএইচসিআরের কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের চলমান সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের আনা অরল্যান্ডিনি বলেন, বাংলাদেশে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী করুণ পরিস্থিতিতে বসবাস করছে। বিশেষ করে তাদের সুরক্ষার জন্য আমাদের অটল সমর্থনের প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ৭৬

ইউএনএইচসিআরকে দেওয়া এই অনুদানের মাধ্যমে শরণার্থীদের, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন- তাদের নিরাপত্তা, মর্যাদা ও অবস্থার উন্নতির জন্য পর্যাপ্ত ও অর্থবহ সুরক্ষা নিশ্চিত করা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা