৫ লাখ বাংলাদেশি সৌদি ভিসা পেয়েছেন
জাতীয়

৫ লাখ বাংলাদেশি ভিসা পেয়েছেন

সান নিউজ ডেস্ক : বাংলাদেশিদের ভিসা দেওয়ার সংখ্যা বাড়ছে। প্রতিদিন ঢাকার সৌদি দূতাবাস প্রায় ৪ হাজার ভিসা দিচ্ছে। গত ৬ মাসে ৫ লাখ বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে সৌদি দূতাবাস। এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

আরও পড়ুন : পঞ্চগড়ে নৌকাডুবি : নিহত বেড়ে ৩৯

রোববার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে এ তথ্য জানান ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

সৌদি আরবের ৯২তম জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত স্বাগত বক্তব্য রাখেন।

রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সৌদি বাদশাহ ফয়সালের মধ্যেও একাধিক বার সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বের সূচনা হয়েছিলো।

আরও পড়ুন : স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬

বাংলাদেশ-সৌদি আরব নানা ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে। বিশেষ করে সৌদির নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে বাংলাদেশ অংশ নিয়েছে। বাংলাদেশে যথাযথ পরিবেশের কারণে অনেক সৌদি কোম্পানি বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেছে।

সৌদি আরবে ২.৬ মিলিয়ন প্রবাসী বাংলাদেশি উভয় দেশের উন্নয়নে কাজ করছে। তারা রেমিট্যান্সও পাঠাচ্ছে। আগামী দিনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ ও সৌদি আরব এখন সম্পর্ক উপভোগ করছে। দুই দেশের বহুমুখী সম্পর্ক নতুন দিগন্তে প্রবেশ করেছে।

উভয় দেশ একে অপরের উন্নয়নে অবদান রাখছে। আগামী দিনে উভয় দেশের দ্বিপক্ষীয় ও বহুমুখী সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন : মাদকের কুফল সম্পর্কে সচেতন হতে হবে

প্রসঙ্গত, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ছিলো সৌদি আরবের জাতীয় দিবস। সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস হিসেবে দিনটি পরিচিত। প্রতিবারের মতো এবারও সৌদি আরব অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ৯২তম জাতীয় দিবস উদযাপন করছে। এ উপলক্ষে ঢাকার সৌদি দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক যুদ্ধের মাধ্যমে তার পৈত্রিক শহর রিয়াদ দখল করেন।

দীর্ঘ প্রায় ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রিকরণের ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে ২৩ সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা