পঞ্চগড়ে নৌকাডুবি : নিহত বেড়ে ৩৯
জাতীয়
পঞ্চগড়ে নৌকাডুবি

নিহতের সংখ্যা বেড়ে ৩৯

সান নিউজ ডেস্ক : পঞ্চগড় জেলার বোদা উপজেলার করতোয়া নদীতে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৫২।

আরও পড়ুন : নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০

পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ মাধ্যমকে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অ‌ফিসার তুষার কা‌ন্তি রায় বলেন, ভোর ৬টা থেকে রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর তিনটি ডুবুরি ইউ‌নিট উদ্ধার কাজ করছে। ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলে, অতীত অ‌ভিজ্ঞতা ও নদীর প্রবাহ দে‌খে ম‌নে হ‌চ্ছে, ভুক্ত‌ভোগী‌দের কেউ দুর্ঘটনাস্থ‌লে নেই। তারপরও প্রত্যেক ভুক্ত‌ভোগী‌কে উদ্ধা‌রে আমা‌দের চেষ্টা অব্যাহত থাক‌বে।

আরও পড়ুন : স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ৬

নৌকাডুবিতে নিহতরা হলেন- শ্যামলী রানী (১৪), লক্ষী রানী (২৫), অমল চন্দ্র (৩৫), শোভা রানী (২৭), দীপঙ্কর (৩), পিয়ন্ত (২.৫), রুপালী ওরফে খুকি রানী (৩৫), প্রমিলা রানী (৫৫), ধনবালা (৬০), সুনিতা রানী (৬০), ফাল্গুনী (৪৫), প্রমিলা দেবী (৭০), জ্যোতিশ চন্দ্র (৫৫), তারা রানী (২৫), সনেকা রানী (৬০), সফলতা রানী (৪০), হাশেম আলী (৭০), বিলাস চন্দ্র (৪৫), শ্যfমলী রানী ওরফে শিমুলি (৩৫), উষশী (৮), তনুশ্রী (৫), শ্রেয়শী, প্রিয়ন্তী (৮), সনেকা রানী (৬০) ও ব্রজেন্দ্রনাথ (৫৫)। তবে আজ সকাল থেকে উদ্ধার হওয়া ১৪ লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রোববার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবে শিশু, নারীসহ ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : টাইফুনের আঘাতে নিহত ৫

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে মহালয়া দেখতে আউলিয়া ঘাট থেকে বদশ্বেরী ঘাটে যাচ্ছিল নৌকাটি। নৌকায় শতাধিক বেশি যাত্রী ছিল। তবে ছাড়ার শুরুতেই নৌকাটি দুলতে থাকে।

দুলতে দুলতে এক পর্যায়ে মাঝপথে গিয়ে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত ৩৯ জনের লাশ পাওয়া গেছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : ইরানে পাল্টা বিক্ষোভ মিছিল

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ মাধ্যমকে তদন্ত কমিটির প্রধান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, এখন পর্যন্ত ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন বাদে বাকি সবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, গতকাল নিখোঁজ ছিল ৬৫ জন। আজ সকাল থেকে ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে কাজ চলছে।

প্রসঙ্গত, এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও তাদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা