স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

অধ্যক্ষকে অপমানের ঘটনা খতিয়ে দেখছি

সান নিউজ ডেস্ক : নড়াইলে অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনায় কার কতটুকু গাফিলতি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা

বুধবার (২৯ জুন) সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নড়াইলের ঘটনায় আমি দুঃখিত। ওই দিন উত্তেজিত জনতা এতটা একত্রিত হয়েছিল যে, পুলিশ কিছু করার আগেই এটা ঘটে গেছে। ডিসি, এসপি ওই দিন কী ব্যবস্থা নিয়েছিল। দায়িত্বে কারও গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখছি। আসল ঘটনা জেনে জানাব।

নড়াইলে যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ ছিল, এ ক্ষেত্রে পুলিশের কোনো দায় দেখেন কিনা- জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন বলেন, আমি তো বলেছি- কেউ কোনো দায়িত্ব অবহেলা করলে পুলিশ করুক কিংবা আমাদের জেলা প্রশাসক করুক কিংবা যেই করুক কিংবা কোনো জনপ্রতিনিধি করে থাকুক, সেখানে সবাই ছিল, আমি শুনতে পেয়েছি। সেখানে কার কতখানি গাফিলতি রয়েছে, সেই অনুযায়ী আমরা খতিয়ে দেখছি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের ৫ কোম্পানি

মহানবী (সা)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে ওই কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের পোস্ট দেওয়া কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগ তুলেন ওই কলেজের ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

একই ধর্মের হওয়ায় তাকে সমর্থন দিচ্ছে- এমন অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে দেন।এ সময় তাদের পাশে পুলিশের অবস্থান দেখা গেছে।

শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। প্রশাসনের সামনে এ ঘটনা ঘটানোয় নড়াইলের ডিসি-এসপির বিচার দাবি করেছেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: তৃতীয় দিনে আদায়কৃত টোল ১ কোটি ৯৪ লাখ

অপরদিকে, সাভারে শিক্ষককে খুনের ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে কি বলব? যারা আমাদের শিক্ষা দেন তাদের যদি ছাত্র হত্যা করে- তাহলে আমাদের কতখানি নৈতিক অবক্ষয় হয়েছে আপনারাই চিন্তা করুন!’ আমরা তার বাবাকে ধরেছি, শিগগিরই তাকেও ধরে ফেলবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা