ছবি: সংগৃহীত
জাতীয়

পোস্তগোলা ব্রিজে টোল আদায় বন্ধ

সান নিউজ ডেস্ক: আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে টোল আদায় করা হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের ৫ কোম্পানি

বুধবার (২৯ জুন) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান।

ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান জানান, মঙ্গলবার (২৮ জুন) এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ প্রতিবেদন দাখিল করেছেন। এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য বৃহস্পতিবার (৩০ জুন) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে। এখন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টোল আদায় করা হবে, তার আলোকে এসব সেতুতে টোল আদায় বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন সরকার। কারণ টোল নেওয়া হবে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়েতে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজের জন্য আলাদা করে টোল দিতে হবে না। শুধু এক্সপ্রেসওয়ের জন্য টোল দিতে হবে। এ বিষয়টি হাইকোর্টে একজন আইনজীবী মঙ্গলবার (২৮ জুন) উপস্থাপন করেন। তারপর এ বিষয়ে আদেশের জন্য রয়েছে।

আরও পড়ুন: এরদোগান আতঙ্কে জনসন

অন্যদিকে, দেশের প্রথম ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলার ২৫ টাকা, হেভি ট্রাক ২০ টাকা, মিডিয়াম ট্রাক ১০ টাকা, বড় বাস ৯ টাকা, মিনি বাস বা কোস্টার ৫ টাকা, মাইক্রোবাস ৪ টাকা, সেডান কার ২.৫০ টাকা এবং মোটরসাইকেল ১ টাকা হারে টোল দিতে হবে।

অন্যদিকে, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন গণমাধ্যমকে জানান, ম্যানুয়ালি টোল আদায়ের কারণে পোস্তগোলা ব্রিজের টোলপ্লাজায় সবসময় জটলা লেগে থাকতো। এছাড়া ১ জুলাই থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টোল আদায় করা হবে। এ কারণে এ রুটে অন্যান্য সেতুতে টোল আদায় বন্ধ করা হচ্ছে।’

প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, ১ জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতেও টোল দিতে হবে না। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এক্সপ্রেসওয়েতে ট্রাকের জন্য সাড়ে পাঁচশ, প্রাইভেটকারে ১৩৭ টাকা ও বাসের জন্য ৪৯৫ টাকা নেবে সড়ক বিভাগ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা