পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থ-প্রযুক্তি হস্তান্তরের আহ্বান

সান নিউজ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব তুলে ধরে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থ, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন: হজের সময় দেশের মর্যাদা রক্ষা করতে হবে

সুইডেনের ‘স্টকহোম+৫০’ শীর্ষক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। শুক্রবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু ঝুঁকির বিষয়ে ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে আরও ভালোভাবে বুঝতে, চিন্তা করতে ও কাজ করতে পারে তা অন্বেষণে একটি আন্তঃপ্রজন্মীয় গোলটেবিল বৈঠকে যোগ দেন।

বৈঠকে তিনি তরুণ প্রজন্মের জন্য নিরাপদ, জলবায়ু সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের গুরুত্বপূর্ণ নীতিগুলো তুলে ধরেন।

এ সময় ড. মোমেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক ও গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) নির্বাহী পরিচালকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে ইউএনডিপি প্রশাসক অ্যাচিম স্টেইনার প্যারিস চুক্তির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি ও বৈশ্বিক জলবায়ু কর্মকাণ্ডে তার নেতৃত্বের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ড. মোমেন আকস্মিক বন্যার জন্য আগাম সতর্কীকরণ ব্যবস্থা তৈরিতে ইউএনডিপির সহায়তা কামনা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা