প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয়

হজের সময় দেশের মর্যাদা রক্ষা করতে হবে

সান নিউজ ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবগামী বাংলাদেশি হজযাত্রীদের হজ পালনের পাশাপাশি দেশের মর্যাদা রক্ষা ও জনগণের কল্যাণে দোয়া করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: হজ কার্যক্রম উদ্বোধন

শুক্রবার (৩ জুন) আশকোনা হজ ক্যাম্পে এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ পরামর্শ দেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের আইন এবং হজের সব নিয়ম মেনে চলতে হবে। হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।

তিনি বলেন, আমাদের হজ ব্যবস্থাপনাকে উন্নত করার চেষ্টা ছিল এবং আমরা সেটা করতে পেরেছি। আজ আপনারা হজে যাচ্ছেন। এটা দেখে ভালো লাগছে। আপনারা আল্লাহর মেহমান।

আরও পড়ুন: বদলে গেল তুরস্কের নাম

এসময় দেশের জন্য হাজীদের দোয়া চেয়ে সরকারপ্রধান বলেন, যারা হজ করতে যাচ্ছেন তারা যেন ইবাদত-বন্দেগি করতে পারেন সে ব্যবস্থা আমরা করতে পেরেছি। আপনারা আমাদের দেশের জনগণের জন্য দোয়া করবেন। এই করোনাভাইরাসে যেন কেউ আক্রান্ত না হন, সে দোয়া করবেন।

এসময় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, হজ অ্যাসাসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি, সৌদি প্রতিনিধিসহ সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা