রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৭
জাতীয়

রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ৭

সান নিউজ ডেস্ক : রাজবাড়ী জেলার কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের কালুখালিতে প্রাইভেটকার, ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

আরও পড়ুন : সশরীরে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ।

তিনি জানান, বুধবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ফের স্কুলে গোলাগুলি, নারী নিহত

নিহতরা হলেন :

পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের অটোরিকশাচালক মো. নাসির (৩৫), নয়ন (৯), ইউসুফ (৬), মরিয়ম (৪০), মর্জিনা (৪০), শিলা (২০) ও মশিরন বিবি (৬০)। সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রাইভেটকারের যাত্রী সঞ্জু সরকার বলেন, ‌‘নিজের গাড়িতে কুষ্টিয়া থেকে ঢাকার দিকে ফিরছিলাম। আমার গাড়ি কালুখালী এলাকায় অটোরিকশার পেছনে ছিল। সকাল ৯টার দিকে বিপরীত দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক আসে। অটোরিকশার ট্রাকটিকে সাইড দেয়। এ সময় ট্রাকটি অটোরিকশার সামনে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন : রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

এ সময় আমার গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করেন। ট্রাকটি ডান দিকে চলে আসায় গাড়ির সামনের কিছু অংশ ট্রাকের নিচে ঢুকে যায়। তবে আমাদের তেমন কোনও ক্ষতি হয়নি।’

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘দুর্ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর পথে আরও ৪ জন মারা যান।

আরও পড়ুন : ৫৮ বছর পর ট্রেন যাত্রা শুরু

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা