জাতীয়

ময়লার গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজধানীতে ফের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামে এক পথচারী মারা গেছেন। বুধবার (১ জুন) এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন: বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত রোগী

এর আগে মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে মুগদা থানার টিটিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই দ্বীন ইসলাম লিটন জানান, নাজমা দুই মেয়ের জননী ছিলেন। থাকতেন গ্রামের বাড়িতে। তিন দিন আগে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ঢাকায় আসেন। এর মধ্যে মঙ্গলবার রাতে তার বড় মেয়ের মাধ্যমে এসব জানতে পারি। সেই সঙ্গে জানতে পারি তিনি টিটিপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা গেছেন।

আরও পড়ুন: রাজবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

অন্যদিকে, মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, মঙ্গলবার রাতে টিটিপাড়া মোড়ে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। পরিবার নিয়ে নাজমা বেগম বাড্ডার আফতাবনগরের ই-ব্লকে থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার রাজারচর গ্রামে। স্বামীর নাম আব্দুর রহিম মুন্সি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা