লাশ
জাতীয়

রাজধানীতে অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদার একটি লেক থেকে অজ্ঞাতপরিচয় (১৪) ১ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করে মুগদা থানা পুলিশ।

আরও পড়ুন: প্রধান সড়কে অটোরিকশা চলবে না

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) বোরহান উদ্দিন বলেন, বুধবার রাতে এ খবর পেয়ে তারা মুগদা মডেল টাউনের ই ব্লকের ২ নং রোডের লেক থেকে ঐ কিশোরের লাশ উদ্ধার করেন। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, তবে ধারণা করা হচ্ছে ঐ কিশোরকে হত্যার পর লেকের পানিতে ফেলে দেওয়া হয়েছে। এখনও তার পরিচয় এখনো জানা যায়নি। তবে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এর পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এখন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা