জয়শঙ্কর ও মোমেন (ছবি: সংগৃহীত)
জাতীয়

মোমেন-জয়শঙ্কর বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) আগামী সোমবারের (৩০ মে) বৈঠক স্থগিত করা হয়েছে।

শনিবার (২৮ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গুয়াহাটিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে। আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর (এস জয়শঙ্কর) সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি। অনেক বিষয়ে আলোচনাও করেছি। তাই আমরা মনে করি যে আমরা সোমবারের বৈঠকটি পিছিয়ে দিতে পারি।

এদিকে আসাম রাজ্যের গুয়াহাটিতে দুই দিনব্যাপী (২৮-২৯ মে) নদীবিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভ অনুষ্ঠান চলছে। শিলংভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান এবং থিংকট্যাংক ‘এশিয়ান কনফ্লুয়েন্স’ এর আয়োজন করেছে।

আরও পড়ুন: হজ কার্যক্রম: আজ ব্যাংক খোলা রাখার নির্দেশ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এশিয়ান কনফ্লুয়েন্স রিভার কনক্লেভে (নদী সম্মেলন) যোগ দিতে গুয়াহাটি গেছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা