জাতীয়

দেশের পথে গাফ্‌ফার চৌধুরীর মরদেহ

সান নিউজ ডেস্ক: বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক, লেখক আবদুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় আসছে আজ শনিবার (২৮ মে) সকাল ১১টায়। এদিন বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

শুক্রবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশ সরকারের পক্ষে বিমানবন্দরে মরহুমের মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান একুশের অমর সংগীতের রচয়িতা বর্ষীয়ান সাংবাদিক, সাহিত্যিক ও কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সার্বিক তত্ত্বাবধনে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আগামী ২৮ মে শনিবার সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২ যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

আরও পড়ুন:

সর্বসাধারণের পক্ষে শ্রদ্ধাজ্ঞাপন, জানাজা ও সমাহিতকরণ নিম্নলিখিত সময়সূচি:

দুপুর ১-৩টা: জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গার্ড অব অনার এবং সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন।

বিকাল ৩.৩০টা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ।

বিকাল ৪টা: জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন।

আরও পড়ুন:

বিকাল সাড়ে ৪টা: মরদেহ নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে যাত্রা।

বিকাল সাড়ে ৫টা: মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিতকরণ।

আবদুল গাফফার চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় প্রেস ক্লাব সার্বিক সহযোগিতা করছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা