বৃষ্টিপাত (ছবি: সংগৃহীত)
জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে অনেকটা স্বস্তি মিলেছে নগরবাসীর।

শনিবার (২১ মে) ভোরে ঢাকার আকাশে দেখা যায় কালবৈশাখী। এর কিছুক্ষণ পরই শুরু হয়ে যায় বৃষ্টি। সকাল ৮টায়ও রাজধানীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়।

এদিকে শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিন সকাল থেকে কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর ও যশোর অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: পানিবন্দি সুনামগঞ্জের লাখো মানুষ

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা