বরাক মোহনার বাঁধ ভেঙ্গে ঢুকছে পানি
জাতীয়
সিলেটে ৮৬ ইউনিয়ন প্লাবিত

বরাক মোহনার বাঁধ ভেঙ্গে ঢুকছে পানি

সান নিউজ ডেস্ক : সিলেট জেলার জকিগঞ্জের অমলশিদ এলাকার বরাক মোহনায় সুরমা এবং কুশিয়ারা নদীর উৎসস্থলের একটি নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে প্রবল বেগে ঢুকছে পানি। প্লাবিত হচ্ছে আরও বিস্তীর্ণ এলাকা।

শুক্রবার (২০ মে) সকাল পৌনে ৯টার দিকে তীব্র পাহাড়ি ঢলের ধাক্কায় বাঁধটির কমপক্ষে ৬০ ফুট অংশ ভেঙ্গে গেছে। এ ভাঙনের ঘটনায় সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা তৈরী হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ভারতের সীমান্তবর্তী বরাক নদের মোহনায় বাঁধটি ভেঙ্গে গেছে। এরপর মুহূর্তেই জকিগঞ্জ উপজেলার ফিল্লাকান্দি, অমলশিদ, বারঠাকুরী, খাসিরচক, খাইরচক, বারোঘাট্টা, সোনাসারসহ বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।

এরইসাথে উপজেলা সদরের সাথে অমলশিদ যাতায়াতের রাস্তাটিও পানিতে তলিয়ে গেছে। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই রাস্তা দিয়ে যান চলাচল।

এলাকাবাসী জানিয়েছেন, সিলেট থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে জকিগঞ্জের অবস্থান। এটি জেলার সবচেয়ে দূরবর্তী উপজেলা। ভারতের করিমগঞ্জ জেলার বরাক নদের দুটি শাখা হচ্ছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী। এদের মিলনস্থল হচ্ছে সিলেটের জকিগঞ্জ উপজেলার অমলশিদ এলাকা।

এই অমলশিদে একটি বাঁধ আছে। বরাক থেকে পানি এসে প্রথমে সরাসরি এ বাঁধকে আঘাত করে। এরপর পানি ভাগ হয়ে সুরমা ও কুশিয়ারায় প্রবাহিত হয়।

সুরমা ও কুশিয়ারা নদীর মাধ্যমেই মূলত সিলেট বিভাগের প্রায় ১০০টি নদ-নদীতে পানি প্রবাহিত হয়। এখন ডাইক ভেঙ্গে যাওয়ায় পানি কোনো বাধা না পেয়ে তীব্র গতিতে সরাসরি সুরমা ও কুশিয়ারায় গিয়ে ঢুকছে। ফলে পুরো সিলেট জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে।

জকিগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস সংবাদ মাধ্যমকে বলেন, বাঁধটি ভেঙ্গে সুরমা ও কুশিয়ারা নদীতে প্রবল বেগে পানি ঢুকছে। এতে নতুন করে উপজেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এ বাঁধ ভেঙ্গে যাওয়ায় সিলেটের অন্যান্য উপজেলায়ও পানি বৃদ্ধির আশঙ্কা আছে।

এদিকে প্রায় ১৫ দিন ধরে টানা বৃদ্ধির পর অবশেষে ভাটার টান পড়েছে সুরমা নদিতে। শুক্রবার ( ২০ মে ) থেকে সিলেটের এই প্রধান নদীর পানি কিছুটা কমতে শুরু করে। তবে এখনো প্রতিটি পয়েন্টেই বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জানা যায়, গত বৃহস্পতিবার ( ১৯ মে ) পর্যন্ত জেলার ১৩টি উপজেলার ১০টিতে ৭০টি ইউনিয়ন প্লাবিত হয়েছিল। শুক্রবার নতুন করে আরো ১৬টি যোগ হয়ে বন্যাকবলিত ইউনিয়নের সংখ্যা বেড়ে হলো ৮৬টি। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, সিলেট জেলায় ১ হাজার ৪২১ হেক্টর আউশ ধানের বীজতলা এবং বোরো ফসলের ১ হাজার ৭০৪ হেক্টর এবং গ্রীষ্মকালীন সবজির ১ হাজার ৩৩৪ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়েছে। বন্যাকবলিত এলাকার পুকুর ও জলাশয় প্লাবিত হয়ে প্রচুর পরিমাণ মাছ ভেসে গেছে।

এছাড়া প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ মাদরাসাসহ ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত হয়েছে।

পানিবন্দি লোকজনের আশ্রয়ের জন্য সিলেট জেলায় ৩২৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে ৯৫টি আশ্রয় কেন্দ্রে ৭ হাজার ৩৪৯ জন আশ্রয় গ্রহণ করেছেন। ২৩৮টি গবাদিপশু আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

বুধবার ( ১৮ মে ) পর্যন্ত পানিবন্দি লোকজনের আশ্রয়ের জন্য সিলেট জেলায় ২৭৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হলেও এক দিনের ব্যবধানে আশ্রয় কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। ৭৮টি আশ্রয় কেন্দ্রে ৬ হাজার ৪৭৫ জন আশ্রয় গ্রহণ করলেও তা এখন ৭ হাজার ছাড়িয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা