বিএনপির সাথে বসবে নির্বাচন কমিশন
জাতীয়

বিএনপির সাথে বসবে নির্বাচন কমিশন

সান নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি সহ সমমনা সবগুলো রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশন আলোচনায় বসবে।

আরও পড়ুন : আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

শুক্রবার ( ২০ মে ) সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা কাজ করে যাচ্ছি অনেকগুলো কাজ আমাদের হাতে রয়েছে। আজকে ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হলো। এমন আরো অনেক কাজ রয়েছে। অচিরেই বিএনপিসহ সব দলকে আলোচনায় বসার জন্য আহ্বান জানানো হবে। এটা আগামী দুই-এক মাসের মধ্যেই হবে।

সিইসি বলেন, ইভিএমের সক্ষমতা কতটুকু দরকার এবং ইভিএম নিয়ে আরো কিছু সভা সেমিনার করব। তারপরে আমরা ইভিএম সক্ষমতা বাড়ানোর জন্য চিন্তা করবো। এই মুহূর্তে আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারব না।

আরও পড়ুন : ইমরান খানকে সমর্থন করলেন বিলাওয়াল

বিএনপিকে নির্বাচনে আনার বিষয়ে আপনাদের কেমন উদ্যোগ থাকবে- এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।

বিএনপির আস্থা অর্জনে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবে কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা অনেকগুলো কাজ করছি। এরমধ্যে আজকে যেমন ভোটার তালিকা হালনাগাদ করার সাংবিধানিক দায়িত্ব শুরু করলাম।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

আমাদের কমিশনাররা একই কার্যক্রম উদ্বোধন করতে ৩ টি স্থানে রয়েছেন। কমিশনের সদস্যরা ফিরে গিয়ে সিদ্ধান্ত নেব, কীভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আলাপ-আলোচনা করব এবং তাদের এ বিষয়ে আহ্বান জানাব।

সিনিয়র জেলা নির্বাচন অফিস ঢাকা ও সাভার উপজেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা