জাতীয়

নিউমার্কেটে সংঘর্ষ সূত্রপাতকারী আটক

সান নিউজ ডেস্ক: রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় মারামারির সূত্রপাতকারীসহ তিন জনকে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন: ফের বেড়েই চলেছে মৃত্যু ও শনাক্ত

বৃহস্পতিবার (৫ মে) সকালে র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শরীয়তপুর ও কক্সবাজার থেকে তাদের আটক করা হয়েছে।

সূত্র জানায়, সংঘর্ষে দুই জন নিহতের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত একজনকে এবং সংঘর্ষের সূত্রপাতকারী দুই জনসহ মোট তিন জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল থেকে দফায় দফায় আবারও সংঘর্ষ চলে। এ ঘটনায় দুই জনের মৃত্যু হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা