ভুয়া শ্রেয়া ঘোষালে খোয়াল ৮ লাখ টাকা
জাতীয়
প্রতারণার ফাঁদে দূতাবাস

ভুয়া শ্রেয়া ঘোষালে খোয়াল ৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালকে এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গিয়ে প্রতারকের খপ্পড়ে পড়ে ৮ লাখ টাকা খুইয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত কলকাতার বাংলাদেশ উপদূতাবাস।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

বাংলাদেশের উপদূতাবাস অনলাইন জালিয়াতদের প্রতারণার ফাঁদে পড়ে এই টাকা খুইয়েছে। প্রতারণার এই বিষয় গড়িয়েছে কলকাতার আদালত পর্যন্ত, মামলা দায়ের করেছে দূতাবাস।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ‘হিটমেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’ নামের মুম্বাই-ভিত্তিক একটি সংস্থার বিরুদ্ধে।

আরও পড়ুন : রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালকে বাংলাদেশ উপদূতাবাসের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ওই প্রোডাকশন সংস্থার মাধ্যমে।

চিরন্তন বন্দ্যোপাধ্যায় নামের কলকাতার এক শিল্পী সেই সংস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে খোঁজ দিয়েছিলেন। শ্রেয়ার সঙ্গে অনুষ্ঠানের চুক্তির জন্য অগ্রিম ৮ লাখ টাকা পাঠানো হয় সংস্থাটির পরিচালক কৃষ্ণ শর্মার ব্যাংক অ্যাকাউন্টে।

আরও পড়ুন : করোনায় আরও নতুন শনাক্ত ১০

পরে শ্রেয়া ঘোষালের স্বাক্ষরযুক্ত একটি ই-মেইল আইডি থেকেও মেইল করে দূতাবাসকে নিশ্চিত করা হয়। সেই মেইলে শ্রেয়া ঘোষাল ‘ধন্যবাদ’ জানান বলে দাবি করেছে বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানের সময় ঘনিয়ে এলে শ্রেয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বাংলাদেশ উপদূতাবাস। এ সময় তারা প্রতারণার শিকার হয়েছেন বলে বুঝতে পারে। পরে পুলিশের দ্বারস্থ হয় দূতাবাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন : বিএনপির মুখে গণতন্ত্র শোভা পায়না

এই ঘটনায় কলকাতার শিল্পী চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু চিরন্তন বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনিও ওই সংস্থার কাছে প্রতারণার শিকার হয়েছেন।

উল্টো অভিযোগের আঙুল তুলেছেন প্রসেনজিৎ চক্রবর্তী ওরফে প্রিন্স নামের অপর এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রিন্স পলাতক রয়েছেন। আর মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন : মাদক ব্যবসায়ীর হামলায় আহত পুলিশ

বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাস কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে এই প্রতারণা তদন্তের নির্দেশ দিয়ে দু’মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন। ঈদের ছুটি থাকায় বাংলাদেশ উপদূতাবাসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা