ছবি: সংগৃহীত
জাতীয়

ময়লার ঝুড়ি থেকে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

সান নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরও পড়ুন: বাসচাপায় তিন ব্যবসায়ী নিহত

বুধবার (২৭ এপ্রিল) সকালে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২ বান্ডেলে ৪৬টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। সংস্থার শিফট ইনচার্জ উপ-পরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান ২টি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি সোনারবার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।

আরও পড়ুন: দেশে এখনো সাম্প্রদায়িক বিষবাষ্প আছে: কাদের

অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সোনারবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা