মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা
জাতীয়

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা

সান নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এই বাহিনীর সাবেক-বর্তমান সাতজন কর্মকর্তার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে ।

আরও পড়ুন : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসছেন

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

ড. মোমেন বলেন, র‍্যাবের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনা সবাই জানেন। ওই ঘটনাই প্রমাণ করে র‍্যাবের বিষয়ে আমরা জবাবদিহিতা নিশ্চিত করেছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল দুদিনের সফরে ঢাকায় আসছেন, সেই প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসবেন।

আরও পড়ুন : ন্যূনতম ৮ম ওয়েজ বোর্ড ছাড়া ক্রোড়পত্র নয়

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে জানিয়ে আব্দুল মোমেন বলেন, তারা খুবই প্রভাবশালী। তারা সরকারকে বলেছে।

আরও পড়ুন : যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে

ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলেই এটি সম্ভব হয়েছে। তারা বলেছে, বিষয়টি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা