লিবিয়ার সেফ হোমে আটক বাংলাদেশিরা- মাসুদ বিন মোমেন
জাতীয়

লিবিয়ার সেফ হোমে আটক বাংলাদেশিরা

সান নিউজ ডেস্ক : অবৈধভাবে লিবিয়া ও অন্যান্য দেশ হয়ে ইউরোপ ও আমেরিকাগামীদের সংখ্যা কমছে না। সরকার মানবপাচার রোধে শক্ত অবস্থানে যাবে জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, রোববারে আটক বাংলাদেশীরা সেফ হোম আছে।

আরও পড়ুন : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসছেন

মঙ্গলবার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব মঙ্গলবার বিকালে নিজ দফতরে সাংবাদিকদের বলেন, ভূমধ্যসাগর উপকূল হয়ে ইউরোপ যাত্রার সংখ্যাটি কম‌ছে না। আমরা এ বিষয়ে সিরিয়াস অবস্থানে যাবো।

আমরা সিরিয়াসলি জনসচেতনতামূলক প্রচারণায় যাবো। যেসব জেলার লোকজন বেশি যাচ্ছে, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের লোকদের বোঝানোর জন্য।

আরও পড়ুন : ন্যূনতম ৮ম ওয়েজ বোর্ড ছাড়া ক্রোড়পত্র নয়

গত রবিবার লিবিয়ায় আটক ৫ শতাধিক বাংলাদেশির বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, তাদের সেফ হোমে রাখা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, আমাদের রাষ্ট্রদূত তাদের ফিরিয়ে আনার জন্য আইওএমসহ সংশ্লিষ্টদের সহযোগিতা নেবেন। বছর খানেকের মধ্যে লিবিয়া থেকে আমরা এক হাজারের বেশি ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনেছি।

বাংলাদেশ মানবপাচার রোধের বিষয়টিকে গুরুত্ব দিতে চায়। এ প্রসঙ্গ মাসুদ বিন মোমেন বলেন, যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করার বিষয় আছে। লিবিয়ায় আমাদের শ্রমবাজার অল্প অল্প করে খুলছে।

আরও পড়ুন : যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে

সরকার কোনও চাপে আছে কিনা, জানতে চাইলে সচিব নেতিবাচক জবাব দেন।

তিনি বলেন, এর আগে যারা ফিরেছেন, তাদের কোয়ারেন্টিনের সময় আমরা তথ্য নিয়েছি। অবৈধভাবে কেউ যাক, এটা আমরা চাই না। আমরা কখনোই এটাকে প্রশ্রয় দেবো না। বৃহত্তর স্বার্থে আমরা বিষয়টি গুরুত্ব দিচ্ছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা