পুরনো ছবি
জাতীয়

ট্রেনে ঈদযাত্রা শুরু, ঢাকা ছাড়ছে মানুষ

সান নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, যারা ২৩ তারিখ টিকিট করেছিলেন তারা আজকের ট্রেনে যেতে পারবেন। এবার ঈদ যাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে রাজধানী ঢাকা ছাড়তে পারে। এরমধ্যে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনে আসন থাকবে প্রায় ২৭ হাজার।

আরও পড়ুন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসছেন

বুধবার (২৭ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিট থেকেই রেলপথে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হয়েছে। ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ঈদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বে পড়ে। আধা ঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৬টায় ট্রেন ছাড়া সময় নির্ধারণ হলেও ট্রেনটি কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায় সকাল ৬টা ৫৫ মিনিটে। তবে এর আগেই সকাল ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের স্টেশন ছাড়ার মাধ্যমে আনুষ্ঠানিক শুরু হয় ঈদযাত্রা।

ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনেই এমন বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছেন ঘরমুখো মানুষ। তারা বলছেন, শুরুর দিনই এমন দেরি হলে এসব ট্রেন সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবে না। এতে আপ-ডাউনে শিডিউল বিপর্যয়ে পড়বে। ভোগান্তি বাড়বে যাত্রীদের।

এদিকে ঘরমুখো যাত্রীদের এবারের শেষ দিনের মতো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। বুধবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। আজ পঞ্চম দিন দেওয়া হচ্ছে আগামী ১ মের টিকিট।

আরও পড়ুন: যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে

মঙ্গলবার অনেকেই ৩০ এপ্রিলের টিকিটের রীতিমতো ‘যুদ্ধ করেও’ টিকিট কাটতে পারেননি। তাই ১ মের টিকিট পেতে মরিয়া সবাই। কমলাপুর রেল স্টেশনে মঙ্গলবার দুপুরের পর থেকেই মানুষ লাইনে সিরিয়াল দেওয়া শুরু করে। এছাড়া ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয়েছে।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ মে ঈদুল ফিরত উদযাপিত হলে আগামীকাল ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মে’র ট্রেনের আগাম টিকিট। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। এবারের ঈদযাত্রার সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ১২ গুণীকে সম্মাননা দিলো বাচসাস

ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। ঈদুল ফিতর উপলক্ষে গত শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। ২৪ এপ্রিল ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল ৩০ এপ্রিলের আর আজ ২৭ এপ্রিল দেওয়া হচ্ছে ১ মে’র আগাম টিকিট।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা