জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার (ছবি: সংগৃহীত)
জাতীয়

বিএনপির বক্তব্যে অখুশি জার্মান রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বৈঠক নিয়ে বিএনপির বক্তব্যে অখুশি হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

বুধবার ( ২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, তারা মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে আমাকে উদ্ধৃত করে বক্তব্য দিয়েছেন। তবে আমি নিজেই তো কথা বলতে পারি। আমাকে উদ্ধৃত করে কেন অন্য কাউকে কথা বলতে হবে।

গত ১৭ মার্চ জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন , আমাদের মধ্যে অনেক মিউচ্যুয়াল ইন্টারেস্ট আছে। দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তা নিয়েও আলোচনা হয়েছে। উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, দেশের আইনের শাসনসহ সব কিছুই এসেছে আলোচনায়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা