জাতীয়

সারাদিন ঝরবে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: দুই দিনে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৈশাখী ঝড় বয়ে গেছে। এর মধ্যে বুধবার প্রথম কালবৈশাখীর দেখা পেয়েছে রাজধানীবাসী। তীব্র ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ৭৮ কিলোমিটার। এছাড়া বজ্রের হুঙ্কারে বেড়েছে বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আজ সারাদিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সিলেটসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় কালবৈশাখী বয়ে গেছে। এ সময়ে বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭৮ কিলোমিটার। বুধবার সকালে নওগাঁ, বগুড়া ও ঢাকার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে। এ সময় ঢাকায় বাতাসের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার ছিল।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, ‘সকাল আটটার পর টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাঙামাটি, বান্দরবান এলাকায় কালবৈশাখী হানা দেয়। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ সিলেট, রাজশাহী, টাঙ্গাইল, চট্টগ্রামের বেশকিছু এলাকায় সারাদিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে।’

আরও পড়ুন: রাজধানীতে কালবৈশাখী

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুরে, ৬০ মিলিমিটার; ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ৪৪ মিলিমিটার।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা