ছবি-সংগৃহিত
জাতীয়
শীতলক্ষ্যায় লঞ্চডুবি

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহি লঞ্চডুবিতে নিখোঁজদের উদ্ধারে তিনদিনের অভিযানের সমাপ্ত ঘোষণা করেছে বন্দর উপজেলা প্রশাসন।

এ অভিযানে ৪ জন নারী, ৪ জন পুরুর ও ৩ জন শিশুসহ মোট ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় লঞ্চ দুর্ঘটনাস্থলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদ্রত এ খোদা লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

এসময় তিনি বলেন, ‘নিখোঁজের তালিকায় জোবায়ের হোসেন নামের এক জন ছিল। এই নিখোঁজ ব্যক্তির পরিবারের কাউকে পাওয়া না যাওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ২০ মার্চ দুপুরে সৈয়দপুর আলামিন নগর এলাকায় একটি যাত্রীবাহি লঞ্চকে পিছন থেকে এমভি রূপসী-৯ কার্গো জাহাজ ধাক্কা দেয়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে নদীর তীরে আসলেও আনুমানিক ১৫ জন যাত্রী নিখোঁজ ছিল। পরে দুপুর তিনটা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। রাতে মুন্সিগঞ্জের গজারিয় নদী থেকে ঘাতক কার্গো জাহাজ, জাহাজের চালাক, সুকানি, লস্করসহ ৮ জনকে আটক করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা