ছবি: সংগৃহীত
জাতীয়

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

সান নিউজ ডেস্ক: একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক পরিচয়ে প্রকৌশলীর কাছে চাঁদা দাবির অভিযোগে মো. সুমন খান (৪০) ও আফজাল ওরফে আকাশ (৪০) নামে দুজনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

আরও পড়ুন: গাজীপুরে বাসে আগুন, সড়ক অবরোধ

মঙ্গলবার (২২ মার্চ) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল২৪’ থেকে অভিযোগ পাওয়ার পর ধানমন্ডি মডেল থানার টহলরত পুলিশ ওই থানাধীন ৮/১ রোডের ৬৬ নম্বর বাড়ির একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রকৌশলীর বাসার সামনে থেকে তাদের গ্রেফতার করে। পরে তাদের থানায় আনা হয়। এ বিষয়ে চ্যানেল২৪ এর এক্সকিউটিভ অ্যাডমিন মহিউদ্দিন আহমদ একটি অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বড় ক্যামেরা, তিনটি মোবাইল ফোন, তিনটি আইডি কার্ড জব্দ করা হয়। আইডি কার্ডের একটিতে আশ্রয় প্রতিদিন ও একটিতে টপনিউজ২৪বিডি লেখা।

আরও পড়ুন: ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

এ বিষয়ে চ্যানেল২৪ এর ক্রাইম রিপোর্টার হিরন খান বলেন, টপনিউজ২৪বিডিতে কর্মরত দুজন চ্যানেল২৪ এর নাম ও পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন। তারা সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে ধানমন্ডির ওই অবসরপ্রাপ্ত প্রকৌশলীর বাসার সামনে ডিজিটাল রেকর্ডিং সুবিধাসম্পন্ন একটি বড় ক্যামেরা, গলায় আইডি কার্ড ঝুলিয়ে ও মোবাইল ফোনসহ অবস্থান করেন। তারা ওই প্রকৌশলীর বাসার দিকে ক্যামেরা তাক করে ভিডিও করার ভঙ্গি করতে থাকেন।

একপর্যায়ে বাসায় থাকা লোকজন তাদের দীর্ঘক্ষণ সন্দেহজনক অবস্থান করা ও বাসার দিকে ক্যামেরা ধরে রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন অজুহাতে অবস্থান করতে থাকেন। এসময় তারা বাসার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলতে থাকেন প্রকৌশলী সরকারি চাকরিতে থাকার সময় অনেক দুর্নীতি করে অর্থসম্পদ গড়েছেন বলে তাদের কাছে তথ্য-প্রমাণ আছে। এজন্য মোটা অংকের টাকা না দিলে প্রকৌশলীর বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রচার করে তার অর্থনৈতিক ক্ষতি ও মানহানি করা হবে।

তিনি বলেন, ওইদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে আমি, ৭১ টেলিভিশনের ক্রাইম রিপোর্টার মইন মিজান ও কামাল আব্দুল্লাহ ছাইয়েদ জনিসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করি। তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকেন। সেসময় আসামি আলী আফজাল ওরফে আকাশের হাতে ছিল ডিজিটাল রেকর্ডিংয়ের একটি বড় ক্যামেরা, যাতে চ্যানেল২৪ এর লোগোর মতো করে টপনিউজ২৪বিডি’র লোগো লাগানো। এই ক্যামেরা দিয়ে বিভিন্ন অনৈতিকমূলক কাজ করতেন তারা।

আরও পড়ুন: যুদ্ধবিরতি চাই

এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে ওই এলাকায় থাকা ধানমন্ডি থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের গ্রেফতার করে। তারা চ্যানেল২৪ এর সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির কথা স্বীকার করেছেন। ধানমন্ডির ওই প্রকৌশলীর কাছে মোটা অংকের চাঁদা দাবির জন্য দীর্ঘক্ষণ ধরে তার বাসার দিকে ক্যামেরা ধরে ভয় দেখানোর কথাও স্বীকার করেন তারা।’

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা