ছবি: সংগৃহীত
জাতীয়

১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

সান নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ চার মাদকদ্রব্য ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

আরও পড়ুন: আত্মহত্যা করতে চেয়েছিলেন ভাইজান!

মঙ্গলবার (২২ মার্চ) গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান মো. মুহতারিম এ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন মো. নিজাম হাওলাদার, মো. মাজুম, মো. মেহেদী হাসান ও মো. রাব্বি ওরফে আবুবকর সিদ্দিক।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন মাদককারবারি যাত্রাবাড়ীর কাজলার দনিয়া বিশ্বরোডের ভাই ভাই মেটাল দোকানের সামনে পিকআপসহ গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে পিকআপসহ নিজাম, মাজুম, মেহেদী ও রাব্বিকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, পরবর্তী সময়ে পিকআপটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গাঁজা পরিবহনে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়।

আরও পড়ুন: দেশে ধূমপায়ীর সংখ্যা কমেছে

গ্রেফতাররা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা