নির্বাচন কমিশন (ছবি: সংগৃহীত)
জাতীয়

আজ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি নির্ধারণ করতে সংলাপের অংশ হিসেবে আজ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে ৪০ জন বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হবে।

এর আগে গত ১৩ মার্চ সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসে। ওই সংলাপে ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানানো হলেও মাত্র ১৩ জন অংশ নিয়েছিলেন।

এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে চার কমিশনারসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেবেন।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ‘দ্বিতীয় দফার বৈঠক সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুরু হবে।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলে ২৬ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আরও পড়ুন: গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ বেগম রাশেদা সুলতানা ও সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং মো. আনিছুর রহমানকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। নতুন কমিশন ২৭ ফেব্রুয়ারি শপথ নিয়ে এর পরদিন থেকে অফিস শুরু করেছেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা