ছবি-সংগৃহিত
জাতীয়

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাননিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পাঁচ দিনের সরকারি সফর শেষ করে শনিবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইহসানুল করিম বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩০২) একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে শনিবার (স্থানীয় সময়) বিকলে ৫টা ৫৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আরও পড়ুন: ১ এপ্রিল প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: আবু জাফর প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ৭ মার্চ উপসাগরীয় দেশটিতে পৌঁছান।

এই সফরে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা