ছবি-সংগৃহিত
জাতীয়

৩১ মার্চ পর্যন্ত স্থগিত কর্মচারীদের ধর্মঘট

সাননিউজ ডেস্ক: পদবির নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মাঠ প্রশাসনের কর্মচারীদের চলমান ধর্মঘট আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (১২ মার্চ) বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

ঢাকা কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত সভায় বাকাসসের সভাপতি মো. আকবর হোসেনসহ দুটি সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর মধ্যে দাবিপূরণ না হলে আগামী ১ এপ্রিল ঢাকায় মহাসমাবেশে সংগঠন দুটি নতুন কর্মসূচি ঘোষণা করবে। শনিবার রাতে বাবিককাকসের মহাসচিব কাজী মনিরুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, পদবির নাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে ১ মার্চ থেকে মাঠ প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ধর্মঘট কর্মসূচি শুরু হয়। ফলে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

নাম জারি, জলমহাল, চলমান টেন্ডার কার্যক্রম, ইজারা মূল্য আদায়, অর্পিত সম্পত্তির লিজমানি আদায়, মিসকেস ও গণশুনানির মতো গুরুত্বপূর্ণ সেবা বন্ধ। এতে অচলাবস্থা তৈরি হয়েছে মাঠ প্রশাসনে।

বাবিককাকসের মহাসচিব বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের কর্মসূচি আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে গত বছরের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি অনুমোদন দিয়েছিলেন, সেটি বাস্তবায়ন না হলে আগামী ১ এপ্রিল প্রেস ক্লাবে মহাসমাবেশ হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বেতন না বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ের কর্মচারীদের পদবি পরিবর্তনে যে উদ্যোগ নিয়েছে, সেটা কর্মচারীরা মেনে নেবে না বলেও জানান কাজী মনিরুজ্জামান। তিনি বলেন, ‘এভাবে পদবি পরিবর্তন হলে ১৪, ১৫ ও ১৬ গ্রেডের কর্মচারীরা কোনোদিন প্রশাসনিক কর্মকর্তা হতে পারবেন না।

২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় ধর্মঘট ডাকা কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলাম। সেখানে দাবি পূরণে কাজ চলছে, কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন তিনি। ৫ মার্চ সবাইকে নিয়ে সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছিলেন বাবিককাকস ও বাকাসস মহাসচিব।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা