জাতীয়

পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে বাংলাদেশিরা 

সান নিউজ ডেস্ক: ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশিদের সর্বশেষ অবস্থান জানাতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রায় ১ হাজার বাংলাদেশি পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। জাহাজের মৃত প্রকৌশলীর মরদেহ ইউক্রেনেই নিরাপদে রাখা আছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: তীব্র সংকটে মারিউপোলের বাসিন্দারা

রোববার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার আরব আমিরাতে যাচ্ছেন।

সাধারণ পরিষদের খসড়া প্রস্তাবে বাংলাদেশ ভোট না দেয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খসড়া প্রস্তাবটি পড়লে দেখবেন, এটা যুদ্ধ বন্ধের জন্য নয়। কাউকে দোষারোপের জন্য এটি। আমরা শান্তি চাই। আমরা চাই না, কোথাও যুদ্ধ হোক। এ জন্য আমরা জাতিসংঘে বলেছি, যে দুর্ঘটনা হচ্ছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

আরও পড়ুন: রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক

আব্দুল মোমেন বলেন, এই সনদ অনুসরণ করে আমাদের অগ্রসর হওয়া উচিত। বাংলাদেশ সব সময় আলোচনার মাধ্যমে যেকোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। এই সংঘাতের যেন শান্তিপূর্ণ সমাধান হয়। জাতিসংঘের মহাসচিবের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। সে জন্য ওনাকে আমরা এই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিতে বলেছি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদে সাধারণ পরিষদ একটি জরুরি অধিবেশন ডাকে। আলোচনা শেষে ২ মার্চ রাতে পরিষদে সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থনে রুশ হামলা বন্ধে একটি প্রস্তাব পাস হয়। বাংলাদেশ ওই প্রস্তাবের ওপর ভোটদানে বিরত ছিল।

আরও পড়ুন: ফের ইউক্রেনকে পুতিনের হুমকি

পরিষদের প্রস্তাবে ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৪১টি পক্ষে ভোট দেয়। তাদের মধ্যে রয়েছে- জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং সিরিয়া। ভোটদানে বিরত ছিল বাংলাদেশ, ভারত ও চীনসহ ৩৫ দেশ।

অন্যদিকে, বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তানসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ পাঁচটি দেশ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা